জি.এম রিপন,বানারীপাড়া
করোনা ভাইরাসের কারণে মানুষের যাতে খাদ্য ঘটতী না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফসল উৎপাদনে ভর্তুকী দিয়ে কৃষকদের মাত্র ৪% লাভে সহজ সর্তে কৃষি ঋন দেয়ার পাশাপাশি কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ ধান কাটা মেশিনসহ তাদের সুরÿার জন্য সাবান ও মাস্ক বিতরণ করছেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ৫টি ধান কাটা মেশিন সার বীজ দের সুরÿার জন্য সাবান ও মাস্ক বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় বুরশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে।
সে লÿে দেশের এই দূর্যোগ মূহুর্তে খদ্য উৎপাদনে নিরবিচ্ছিন্ন ভাবে কৃষকের পাশে রয়েছে সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুলøাহ সাদীদ, কৃষি কর্মকর্তা ওলিউল আলম, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু, শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমূখ।