• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিদ্যুৎ সচিব করোনা বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত বরগুনা হাসপাতালে পিসিআই ল্যাব স্থাপনের দাবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১২:২৩ অপরাহ্ণ
বরগুনায় বিদ্যুৎ সচিব করোনা বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত বরগুনা হাসপাতালে পিসিআই ল্যাব স্থাপনের দাবী

যুগান্তর রিপোর্ট, বরগুনা:

বরগুনায় করোনা ভাইরাসে ত্রান বিতরণ বিষয় এক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সবাই বরগুনা জেনারেল হাসপাতালে একটি পিসিআই ল্যাব স্থাপনের দাবী জানান। এ জেলা বাসীর পÿ থেকে বরগুনা প্রেস ক্লাব ৯ দফা দাবী উপস্থাপন করেন।

বুধবার বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কÿে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো¯Íাইন বিলøাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, করোনা ভাইরাসে বরগুনা জেলায় দায়িত্বপ্রাপ্ত ত্রান বিষয়ক সমন্বয়ক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের সচিব ড. সুলতান আহমেদ।

উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, ওই মন্ত্রনালয়ের উপসচিব মো. নাজমুল আবেদীন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, নৌবাহিনীর বরগুনায় দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জুবায়ের শাহিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিব দাস, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার এম. মজিবুল হক কিসলু, এনএসআইর উপপরিচালক নুরুজ্জামান, সিভিল সার্জন মো. হুমায়ূন খান শাহিন ও বরগুনা হাসপাতালের পরিচালক মো. সোহরাব উদ্দিন খান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসে ত্রান কার্য পরিচালনার জন্য প্রধান মন্ত্রী আমাকে বরগুনা জেলায় দায়িত্ব দিয়েছেন।

আমি দায়িত্ব নিয়েই বরগুনার জেলা প্রশাসক মো¯Íাইন বিলøাহ, সিভিল সার্জন হুমায়ূন খান শাহিনের সঙ্গে করোনা ও ত্রান পরিচালনা নিয়ে ফোনে আলাপ করেছি।

দেশের অধিকাংশ মানুষ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরেছে।

প্রধান মন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রী বলেছেন, দেশের একটি মানুষও যেন অভুক্ত না থাকে।

সেদিক আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমি এখানে এসে এবং ঢাকা থেকে শুনেছি বরগুনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নৌবাহিনী ও র‌্যাব, চিকিৎকসহ সকল পেশার কর্মকর্তা কর্মচারী সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।

তাদের সমন্বিত কাজের কারনে বরগুনা জেলাকে সুরÿা দিতে পেরেছেন।

তিনি দুই সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, নৌবাহিনীর কমান্ডার, এনএসআইর উপপরিচালক, সাংবাদিক ইউনিয়রে সভাপতি, প্রেস ক্লাবের সভাপতির বক্তব্য শুনেন।

সিভিল সার্জন বলেন, বরগুনা জেলায় মেডিকেল অফিসারের পদ ১৬৭টি।

আছে ৭৪জন। শুন্য পদ ৯৩ টি। এ ছাড়া করোনা ভাইরাস পরীÿার জন্য কিট স্বল্পতা রয়েছে।

হাসপাতালের পরিচালক বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ৯ জন করোনা রোগি সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

আলøাহ না করুক যদি করোনায় বড় কিছু হয়ে যায়। তাহলে বরগুনা হাসপাতালে চিকিৎসা দেয়ার মত কিছু নেই।

জরুরী ভিত্তিতে আইসিইউ ও ভেন্টিলেশন চালু করা দরকার।

এ ছাড়া সকলেই বরগুনা হাসপাতালে একটি পিসিআই ল্যাব স্থাপনের দাবী জানান।

প্রধান অতিথি বলেন, আপনাদের দাবীগুলো আমি সরকারকে বলবো।

তিনি বরগুনা জেনারেল হাসপাতালে ৩ হাজার ৬ শত সার্জিক্যাল মাস্ক প্রদান করেন।

পরে তিনি বিদ্যুৎ নিয়ে একই স্থলে আর একটি সভা করেন।

প্রেস ক্লাবের পÿ থেকে লিখিত ৯ দফা দাবী পেশ করা হয়।