বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌরসভায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে তিন দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হল, আবুল কালাম আজাদ, মোঃ চুন্নু সরদার ও মোঃ ওয়ায়েত হাওলাদার ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর ২ টায় বরগুনা সদরে অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(ঞ) মোতাবেক ওই ব্যবসায়ীদেরকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন,রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক
সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম
কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী
ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে