• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের বাকেরগঞ্জে ৫ শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সমাজসেবক আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ০৯:২০ পূর্বাহ্ণ
বরিশালের বাকেরগঞ্জে ৫ শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সমাজসেবক আনোয়ার

ডেস্ক রিপোর্ট :

মহামারি করোনার কারনে কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন। গত কয়েকদিন যাবত বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে তিনি এই খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল (ছোলা),চিড়া,মুড়ি, তেল, আলু, পিয়াজ, খেজুর, চিনি, সাবান ইত্যাদি। এছাড়াও তিনি কিছু লোককে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন। এ সম্পর্কে সমাুরবষফবফ জসেবক আনোয়ার হোসেন বলেন, বৈশ্বিক এই মহামারীর কারণে মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে, অনেকে না খেয়ে থাকলেও লজ্জায় কারো কাছে কিছু বলতে পারে না চাইতেও পারে না, তাই আমি সাধ্যমতো চেষ্টা করতেছি এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, ভবিষ্যতেও এ ত্রান কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও আরও ৫ শতাধিক লোকের জন্য প্যাকেট প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান যাতে তারা ও এই দূর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।