• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ
বাবুগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার শেষরাতে মারা গেছেন বাবুগঞ্জের ব্রাহ্মণদিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৫০)।

 

তিনি উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আবদুল খালেক মাস্টারের ছেলে।

 

বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে (আফেজ উদ্দিনের বাড়ি নামে পরিচিত) তার মৃত্যু হয়।

 

তিনি গত ৩ দিন ধরে প্রচন্ড জ্বরের সঙ্গে পাতলা পায়খানা এবং শরীর ব্যথায় (জয়েন্ট পেইন) ভুগছিলেন।

 

মরহুমের স্বজন আবদুল হালিম জানান, বাড়িতে প্রচন্ড জ্বর, গিঁটে ব্যথা এবং পাতলা পায়খানা নিয়ে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

তবে সেখানে ডাক্তার না থাকায় রাতেই তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল।