• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একজন অন্তরালের দেশ প্রেমিক বেতাগীর গর্ব ক্যাপ্টেন স্বপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২০, ১৪:৫৬ অপরাহ্ণ
একজন অন্তরালের দেশ প্রেমিক বেতাগীর গর্ব ক্যাপ্টেন স্বপন

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

জীবনর তাগিদে এক দেশ থেকে অন্য দেশে ছুটে যাওয়া নাবিকরা দেশের উন্নয়নের অন্যতম শক্তি। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতির চালিকাশক্তি যোগানে এক অনন্য ভূমিকা রাখেন তারা। বিশ্বের সবাই যখন ঘরবন্দী সেই মুহূর্তে ও এই নাবিকেরা জীবনের ঝুঁকি নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে গিয়ে প্রয়োজনীয় পন্য সরবরাহ করে বিশ্বকে সচল রাখার আপ্রাণ চেস্টা চালাচ্ছেন।

এমনই একজন চালিকাশক্তির ব্যক্তিত্ব সৈয়দ বেলায়েত হোসেন স্বপন(৪৫) । তিনি বরগুনার, বেতাগী উপজেলার ফুলতলার সৈয়দ বাড়ির কৃতিসন্তান। যিনি বর্তমানে নরওয়ে মার্চেন্ট শীপের ক্যাপ্টেন।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতিতেও সুযোগ পেয়েও নিজ দেশে আসেননি, নিরাপদ আশ্রয় গ্রহন করতে পারতেন কিন্তু করেননি বরং বীরের মতন যুদ্ধ করছেন প্রকৃতি এই মহামারীর সাথে।

সমুদ্রের গভীর আর্তনাদ, মৃত্যুর মিছিলের হাতছানি তাকে কখনো পরাজিত সৈনিকের খোলসে আবরন করেনি বরং তিনি যুদ্ধ করছেন। নরওয়ে জাহাজটি মালয়শিয়া বন্দরে আটকে গিয়েছে করোনার মহামারীর করুন স্রোতে। তার জীবনের মায়া, কিংবা পরিবার পরিজনদের ভালোবাসার টান তাকে দায়িত্ব ও কর্তব্য পালনে পিছপা করতে পারেনি। নিজেকে উজাড় করে দিয়েছেন সহকর্মীদের জন্য।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ধরনের বীরদের দেশ ও জাতি মনে রাখবে। তিনি যেমন একজন সফল রেমিট্যান্স যোদ্ধা তেমনি একজন দেশের বীর সন্তান। এছাড়াও তিনি সমাজের, দেশের তথা জাতির উন্নয়নে নিজেকে উজাড় করে দিচ্ছেন।
আজ মে দিবস পালন কালে ছবি তুলে সামাজিক মাধ্যমে সকল মানুষকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছেন। সকল নাবিক সুস্থ থাকুক,ধরনী আবার সুন্দর হোক।এমন প্রত্যাশায় সর্বদাই বিভোর এই নাবিক।