খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে।
গুরুতর অবস্থায় ওই ছাত্রী এখন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে।
শুক্রবার (০১ মে) দুপুর ১২টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
ওই ছাত্রীর বাবা বলেন, শুক্রবার দুপুর ১২টায় বাড়ির পাশের এক বাড়িতে মো. আকতার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আমার মেয়েকে ধর্ষণ করেছে।
মেয়ে সবার সামনে তার নাম বলেছে।
আকতার হোসেন তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছে।
জানা গেছে, অভিযুক্ত আকতার হোসেন বাগেরহাটের পল্লীবিদ্যুতের অফিসার।
কচুয়া ও চিতলমারী উপজেলার দায়িত্বে আছেন তিনি।
তার বাড়ি সাতক্ষীরায়। আড়ংঘাটার দক্ষিণপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি।
অড়ংঘাটা থানা পুলিশের ওসি কাজী রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনা জানতে পেরেছি।
শিশুটিকে খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
আমরা শিশুটির খোঁজখবর নিচ্ছি।
তাদের আইনগত সব সহযোগিতা করা হবে।