• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে করোনা শনাক্ত ১২১ জনের, সুস্থ-৩৪, মৃত্যু-৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১২:০১ অপরাহ্ণ
বরিশাল বিভাগে করোনা শনাক্ত ১২১ জনের, সুস্থ-৩৪, মৃত্যু-৬

বরিশাল প্রতিনিধি :

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাশাপাশি এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৯ হাজার ৮১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এরমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ৯ হাজার ১৮৬ জনকে, আর এরমধ্যে ৬ হাজার ৫৫৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৩২ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৪৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৫৬ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের ৬ জেলায় ১০৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরগুনা জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এছাড়া পিরোজপুর ও বরগুনা জেলায় ১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এরবাহিরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২১ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং এরইমধ্যে ১১৭ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বরগুনায় ৩১, পটুয়াখালীতে ২৭, পিরোজপুর ও ঝালকাঠিতে ৯ জন করে এবং ভোলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত।

অপরদিকে বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১৭ জন, পটুয়াখালীতে ৪, পিরোজপুরে ১ ও বরগুনায় ১২ জন রোগী সুস্থ হয়েছেন।

যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।