• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবা ও দুই লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার-৮।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১২:১৩ অপরাহ্ণ
কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবা ও দুই লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার-৮।।

হোসাইন আমির,কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি।।

 

কলাপাড়া উপজেলায় ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকার একটি মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবাসহ আট মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র্যাব-৮( জধন).

শনিবার বেলা ১২টার দিকে এ অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মাদক কারবারি বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা, তাদের সহযোগী ইউসুফ আলী, সালাম, নুর আলম, ইউসুপ,শাহজাদা ও জামাল।

র্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো.রইছ উদ্দিন জানান, বাবুল ও তার স্ত্রী হাসিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

তারা কক্সবাজার থেকে মাছ ধরা ট্রলারে করে ইয়াবা পাচারের সাথে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল এ ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

পটুয়াখালী র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিঁনি আরও জানান, গ্রেপ্তার বাবুল মৃধা কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের তাজেম মৃধার ছেলে।

তার বিরুদ্ধে চাঁদপুর,বরগুনা ও পটুয়াখালী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে।

শনিবার বিকালে তাদের কলাপাড়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় র্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।