• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১৮:১৩ অপরাহ্ণ
কাভার্ডভ্যান উল্টে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান উল্টে পারভেজ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (২ মে) সকাল পৌনে ১০টার দিকে ভৈরব শহরের জগনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পারভেজ মোল্লা নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মালেক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই ছোট কাভার্ডভ্যানটি সকালে নরসিংদীর রায়পুরা থেকে মহাসড়ক দিয়ে ব্রাক্ষণবাড়িয়া যাওয়ার পথে শহরের জগনাথপুর এলাকার সেতু সংলগ্ন স্থানে উল্টে যায়।

 

এ সময় পারভেজ কাভার্ডভ্যানের ভেতর সিটে বসা ছিল।

 

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারসহ কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসে।

 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত পারভেজ মোল্লার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।