• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চীনের দেয়া মাস্ক পিপিই শেবাচিমে হস্তান্তর করে ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ণ
চীনের দেয়া মাস্ক পিপিই শেবাচিমে হস্তান্তর করে ওয়ার্কার্স পার্টি

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কে দেয়া করোনা ভাইরাস প্রতিরোধে চীনের কমিউনিস্ট পার্টির উপহার
পি পিই এবং মাস্ক বাংলাদেশের ওয়ার্কার্স সভাপতি জননেতা রাশেদ খান মেননের ইচ্ছায়, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর নিকট পার্টির জেলা নেতৃবৃন্দ (০২ মে ২০২০) হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ কমরেড টিপু সুলতান। জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, কমরেড অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার,
কমরেড জ্যোতির্ময় চক্রবর্তী প্রমুখ। পার্টির নেতৃবৃন্দ, এই মহামারী দুর্যোগের সময় ডাক্তার এবং নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসাথে, শেরেবাংলা মেডিকেল এর পরিচালক এই উপহার দেয়ায় ওয়ার্কার্স পার্টির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।