বরিশাল প্রতিনিধি \
বরিশালে নানান অপরাধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
র্যাব ও পুলিশের সহযোগীতায় আজ শনিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ
সাইফুল ইসলাম বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় বাজারে স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব
বজায় না রাখায় ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক শাহ্ মোঃ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল
জেলার উজিরপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানে বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।