• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া চেয়ারম্যান ও আ’লীগের উদ্যোগে ৫৫০ পরিবারে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
বানারীপাড়া চেয়ারম্যান ও আ’লীগের উদ্যোগে ৫৫০ পরিবারে ইফতার বিতরণ

জি.এম রিপন, বানারীপাড়া

দেশের করোনা দূর্যোগ মূহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-প্রচার সম্পাদক ও

আওয়ামী লীগদলীয় বিশারকান্দির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম সান্ত এবং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৫৫০টি

রোজাদার পরীবারে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

 

শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশারকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক ভাবে ৫৫০টি রোজাদার পরীবারের মাঝে ১কেজি খেজুর, ১কেজি

চিনি, ১কেজি চিড়া, ১কেজি সোলাবুড ডাল, ১কেজি মুড়ি ও এক প্যাকেট ট্যাংক ইফতার সামগ্রী হিসেবে পৌছে দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান

মিয়া, সহ-সভাপতি আব্দুল মালেক তালুকদার, মাহাবুবুর রহমান শহীদ, আলাউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো.জামাল পারভেজ, যুগ্ম-সাধারণ

সম্পাদক আব্দুল মজিদ হওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মানিক, কার্যকরী সদস্য মো.আবুল বাশার, শিÿক প্রতিনিধি মো.আলমগীর

হোসেন বাদল প্রমূখ।