• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তুকী দিয়ে কৃষি ঋন দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ
ভর্তুকী দিয়ে কৃষি ঋন দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাহে আলম

জি.এম রিপন,বানারীপাড়া ঃ

করোনা ভাইরাসের কারণে মানুষের যাতে খাদ্য ঘটতী না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফসল উৎপাদনে ভর্তুকী দিয়ে কৃষকদের মাত্র ৪% লাভে সহজ সর্তে কৃষি ঋন দেয়ার পাশাপাশি কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ ও ধান কাটা মেশিনসহ তাদের সুরÿার জন্য সাবান এবং মাস্ক বিতরণ করছেন।

শুক্রবার দুপুরে বানারীপাড়ার বাইশারী ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদে বিভিন্ন মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে।

সেজন্য তিনি করোনার এই দূর্যোগ মূহুর্তে দেশের খদ্য উৎপাদনে নিরবিচ্ছিন্ন ভাবে কৃষকের পাশে দাড়িয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এমপি মো.শাহে আলম উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ৫টি ধান কাটা মেশিন সার-বীজ ও কৃষকের সুরÿার জন্য সাবান এবং মাস্ক বিতরণ করেণ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুলøাহ সাদীদ, কৃষি কর্মকর্তা ওলিউল আলম, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু, শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমূখ।

প্রসংঙ্গত বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম পর্যায় ক্রমে এ উপজেলার বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম ও মোয়াজ্জিনকে ইফতার সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি সপ্তাহেই ওই উদ্যোগ বা¯Íবায়ন করবেন, বলে তার ঘনিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।