গত ৩০ এপ্রিল দৈনিক কালের কন্ঠ পত্রিকার অনলাইনে ‘‘ভাতা কার্ডের নামে অর্থ আদায়’’ ১ মে বরিশাল থেকে প্রকাশিত রূপালী বার্তা নিউজ পোর্টালে ‘‘মঠবাড়িয়ায় মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এবং মঠবাড়িয়া সংবাদ নিউজ পোর্টালে ‘‘টিকিকাটায় মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে নয়ছয়’’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে হয়রানী মূলকভাবে জড়ানো হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তাছাড়া মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার নামে মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম আমার বিরুদ্ধে যে আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন তা অদৌ সত্য নয় এবং তার সাথে আমার কোন যোগাযোগ নেই। মূলতঃ উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির মাধ্যমে ভাতা উপকার ভোগী চূড়ন্ত করা হয়। যার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নাই এবং অন্যায় ভাবে অর্থ গ্রহণেরও সুযোগ নাই। একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং অফিসিয়ালভাবে হয়রানী করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ মারুফুজ্জামান
অফিস সহকারী
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
মঠবাড়িয়া, পিরোজপুর।