• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক আজ রোববার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইত্তেফাক প্রতিনিধি রফিকুজ্জামান আবীর ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।