• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ১৬:২৮ অপরাহ্ণ
সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

রাজধানীর অদূরে রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

রোববার সকাল ১১টায় র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি বাসস্ট্যান্ড এলাকার

নিউ জমজম রেস্টুরেন্টের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।

 

এ সময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়। আটক তিনজন হলেন- নাজিম উদ্দিন শেখ (২৬), মিলন মির্জা

(৩৯) এবং আরিফ মোল্লা (২৮)।

 

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, একটি পিকআপ যোগে কুমিল্লা থেকে গাঁজার চালান ঢাকায় আসার
সংবাদে রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার নিউ জমজম রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
১১ টার দিকে একটি পিকআপ দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে সেখানে কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটির গতিরোধ করে।
পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে গাঁজা জব্দ ও ওই তিনজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।