• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় চিকিৎসকদের ভূয়সী প্রসংসা করলেন এমপি শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ১৪:২৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় চিকিৎসকদের ভূয়সী প্রসংসা করলেন এমপি শাহে আলম

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা প্রকিরোধের পাশাপাশি প্রসূতী ও শিশুর স্বাস্থ্য সেবায় গ্রæরুত্বপূর্ন ভূমিকা রাখায় চিকিৎসকদেরে ভূয়সী প্রসংসা করে গ্রাম অঞ্চলের অসোহায় রোগীর প্রতি আরও বিনয়ী হওয়ার আহবান জানিয়েছেন, স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। রোববার সকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির জরুরী সভায় তিনি সভাপতি হিসেবে বক্তৃতা করার সময় এ কথা বলেন। এমপি শাহে আলম বলেন, এ দেশের চিকিৎসকরা জীবন বাজি রেখে করোনা প্রতিরোধ করার পাশাপাশি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এÿেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের সর্বাত্মক সুযোগ সুবিধা বৃদ্ধি করার পাশাপাশি নতুন করে আরও ২ হাজার ডাক্তার ও ৫ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেয়ার ঘোষনা করেছেন। এসময় এমপি মো.শাহে আলম, বানারীপাড়ায় করোনা প্রকিরোধের পাশাপাশি প্রসূতী ও শিশুর স্বাস্থ্য সেবায় গ্রæরুত্বপূর্ন ভূমিকা রাখায় চিকিৎসকদেরে ভূয়সী প্রসংসা করে গ্রাম অঞ্চলের অসোহায় রোগীর প্রতি আরও বিনয়ী হওয়ার আহবান জানান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরীকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান তার বক্তৃতায়, করোনা প্রতিরোধে চিকিৎসকরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখার পাশাপাশি গত তিন মাসে প্রসূতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবার ÿতিয়ান তুলে ধরেণ। ডাক্তার কবির হাসান বলেন, গত তিন মাসে তার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫০ জন গর্ভবতী মা ভর্তি হয়ে স্বাস্থ্য সেবা নেয়ার পাশাপাশি ৫৫ জন প্রসূতী মাকে সিজার ও ১৬০ জন প্রসূতী মাকে নরমাল ডেলীভারী করা সহ ২৭৭২ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়া ২০১৯ সালে তার স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৬২ জন প্রসূতী মাকে নরমাল ডেলীভারী ও ২৩৭ জন প্রসূতী মাকে সিজার করা হয়। একারণে ওই বছর সারা দেশের মধ্যে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় জতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে স্থাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে পুরস্কার গ্রহন করে ছিল। ডাক্তার কবির হাসান এ বারেও প্রসূতী এবং শিশু স্বাস্থ্য সেবায় জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করার প্রত্যয় ব্যক্ত করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুলøাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাছলিমা হোসেন ফ্লোরা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, ওয়াহেদুজ্জামান দুলাল, সুব্রত লাল কুন্ডু প্রমূখ।