জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করার পাশাপাশি রমজানে বন্দর বাজারের ফল সহ নিত্যপন্যের দাম বৃদ্ধির কারণে ৪টি দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট (এসিল্যান্ড) অনুপ দাস বন্দর বাজরে অভিযান চালিয়ে ক্রেতা ও পথচারীদের মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার বিতরণ করার পাশাপাশি ৪টি দোকানে মূল্য তালিকা না টানিয়ে অতিরিক্ত দাম নেয়ার কারনে ৪
হাজার টাকা জড়িমানা আদায় করেণ। ##