• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে চিকিৎসা সেবার মান উন্নয়ন-এমপি শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২০, ১৪:০২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে চিকিৎসা সেবার মান উন্নয়ন-এমপি শাহে আলম

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
করোনা মহামারীর এই দূর্যোগ কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন ও ফসল উৎপাদনে কৃষক এবং শিল্প উন্নয়নে উদ্যোগতাদের প্রনোদোনা দেয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অচিরেই এই করোনা মহামারীর দূযোগ কাটিয়ে ওঠার পাশাপাশি দেশের খাদ্য ও শিল্প উন্নয়নসহ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে সÿম হবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেছেন, স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। তিনি সোমবার দুপুরে উপজেলার উদয়কাঠী, বিশারকানিন্দ ও ইলুহার ইউনিয়ন পরিষদ চত্তরে পবিত্র মাহে রমজান উপলÿে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শতাধিক মসজিদের ইমাম ও মোয়াজ্জেনদের ইফতার সামগ্রী এবং ৬০টি পরিবারে শিশু খাদ্য বিতরণকালে এ কথা বলেন।
এমপি মো.শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার এই মহামারী দূর্যোগ মূহুর্তে এলাকার প্রতিটি অসহায় পরিবারের পাশে থেকে তাদের দূঃখ দূর্দশা লাঘোব করার চেষ্টা করে যাচ্ছি। এÿেত্রে তিনি ব্যাক্তিগত ভাবে এসব অসহয় পরীবারে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীও পৌছে দেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি উপজেলার প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের ইফতার সামগ্রী এবং শিশু খাদ্য উপহার হিসেবে পৌছে দিচ্ছেন। এছাড়াও এমপি মো.শাহে আলম বলেন, চলতি বোর মৌসুমে ধান কাটার পাশাপাশি আমন বীজ তলা তৈরী করার সময় চাষিদের করোনা ঝুকী এড়াতে মূখে মাস্ক ও হাতে হ্যান্ড সেনিটাইজার ব্যাবহার করতে হবে। এÿেত্রে তিনি সকলকে করোনা ঝুকী এড়াতে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুলøাহ সাদীদ, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, আওয়ামী লীগ নেতা ওয়াহেদুজ্জামান দুলাল, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম সান্ত, সাবেক চেয়ারম্যান মামুন উর-রশিদ স্বপন তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন প্রমূখ। #