• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব’র উদ্যােগে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২০, ১১:৪১ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব’র উদ্যােগে খাদ্য সহায়তা প্রদান
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দেশে চলাচল সীমিত করে দিয়েছে। এতে দুর্ভোগে ও খাদ্য সংকটে  পড়েছেন নিম্ন-আয়ের সাধারণ মানুষজন। এ অবস্থায় বরিশালের বাবুগঞ্জে আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যােগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব আলহাজ্ব ডঃ হারুন-অর-রশীদ বিশ্বাসের
 সহায়তায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এর আগে চাঁদপাশা, রহমতপুর ও কেদারপুর ইউনিয়নের পাঁচশতাধিক কর্মহীন অসহায়-দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার  দিনব্যাপী এ খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির সহ-সভাপতি আবুল হোসেন বাবুল বিশ্বাস ,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন পলাশ, ছাত্রমৈত্রির কেন্দীয় সহ-সভাপতি সুজন আহমেদ,ছাত্রলীগ নেতা মুবিন, প্রমূখ।
আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা বাবুগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব আলহাজ্ব ডঃ হারুন-অর-রশীদ বিশ্বাস  বলেন, করোনাভাইরাস সংক্রমনের ফলে বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
 তিনি বলেন, আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটি অসহায় মানুষের কল্যানে অতীতেও নিয়োজিত ছিলো আজও আছে ভবিষ্যতেও থাকবে। এসময় তিনি এই মহামারি পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকা আহবান জানান।