• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ঝড়ের কবলে যাত্রীবাহি ট্রলার ডুবি : দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ণ
বরিশালে ঝড়ের কবলে যাত্রীবাহি ট্রলার ডুবি : দুইজনের লাশ উদ্ধার

শামীম আহমেদ

বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন গোবিন্দপুর এলাকায় বুধবার সকালে আকস্মিক ঝড়ের কবলে পরে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজন মারা গেছেন।

পুলিশ নদী থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহি ট্রলার ১৪জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিলো।

সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।

এসময় চালক ও ১১ জন যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল­াশী চালিয়ে সকাল দশটার দিকে আব্দুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে।

সে গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র।

পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার পুত্র নবম শ্রেনীর ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।