• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দু’দফা ঘুর্ণিঝড় : বানারীপাড়ায় গাছের কাঁচা আম সহ ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২০, ১৬:০১ অপরাহ্ণ
দু’দফা ঘুর্ণিঝড় : বানারীপাড়ায় গাছের কাঁচা আম সহ ফসলের ব্যাপক ক্ষতি

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় ১০ ঘন্টার ব্যবধানে দু’দফা কাল বৈশাথী ঘুর্ণিঝড়ে গাছের কাঁচা আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবিষয়ে বানারীপাড়ার মডেল ও সফল চাষি সুলতান হোসেন জানান, মঙ্গলবার রাত অনুমান পৌনে ১১টার দিকে হঠাৎ করে ঘুর্ণিঝড় শুরু হয়ে প্রায় ১ ঘন্টা অবস্থান করে রাত সাড়ে ১২টার দিকে থেমে যায়। পরদিন বুধবার সকাল পৌনে ৭টা থেকে একই ভাবে ঘুর্ণিঝড়ে শুরু হয়ে সকাল পৌনে ৮টা পর্যন্ত চলতে থাকে। এতে তার বাগানের ২০০০ আম গাছের ডাল-পালা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ফজলি, আমরুপালী, শ্রাবনী, মল্লিাকা, বারী ফোর, থাই কাঁচা-মিঠা জাতের প্রায় ৫০ মন কাঁচা আমসহ বিভিন্ন প্রকার ফল ঝড়ে পরে লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বসত বাড়ির গাছপালা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি কাঁচা আম ও আমড়ার মূকুল ঝড়ে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল আলম বলেন, কাল বৈশাখী ঘুর্ণি ঝড়ে প্রাথমিক ভাবে আমরা ফসলের ২% ক্ষয়-ক্ষতি নির্ধারন করে একটি রিপোর্ট দিয়েছি। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে এব্যাপারে কাজ শুরু করছেন। তারা তথ্য সংগ্রহ করার পরেই ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে বলে তিনি জানান।