শামীম আহমেদ
বরিশাল নগরীর ষ্টীমারঘাট এলাকার দুস্থ্য ভাষমান অসহায় মানুষদের মাঝে মাস ব্যাপী খাবার বিতরনের অংশ হিসেবে আজ বুধবার ১২তম দিনে ১০০টি হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য নগরীর কাটপট্টি রোডর বাসিন্দা উদীয়মান তরুণ নারী সমাজসেবক তিলোত্তমা সিকদার।
এই তরুণ নারী সমাজ সেবক ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ও দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। তিলোত্তমা সিকদার তার নিজ উদ্দোগে রমজানের শুরুতে খাবার ও ইফতার বিতরণ কর্মসূচী শুরু করে।
পরবর্তীতে তার এ কাজে সহযোগীতা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়া উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবির ভূমিকায় রয়েছেন অভিজ্ঞান দাস অন্তু, সুরঞ্জিত সাহা সজিব প্রমুখ।