• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুখাদ্য ও ইফতার বিতরণ করলেন এমপি শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২০, ১৫:৫৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুখাদ্য ও ইফতার বিতরণ করলেন এমপি শাহে আলম

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য ও পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনদেন মঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম উপজেলার চাখার, সলিয়াবাকপুর ও সদর ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেণ।

এসময় এমপি শাহে আলম বলেন, করোনার বিস্তৃতি রোধে সারা দেশে লকডাউন চলাকালিন সময় কর্মহীন হয়ে পড়া পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী ও পবিত্র মাহে রমজানে ইমাম এবং মোয়াজ্জিনদেন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে তিনি এলাকার সকলকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মূখে মাস্ক ও সাবান দিয়ে বারবার হাত ধোয়ার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, আব্দুল জলিল ঘরামী, জিয়াউল হক মিন্টু প্রমূখ।