এমডি রিয়াজ হোসেন,বরগুনা জেলা প্রতিনিধিঃ বেতাগীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও বংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা,কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম শিপন বেতাগী উপজেলা পাচঁ শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রান সহায়তা দিয়েছে। মঙ্গলবার বেতাগী হাইস্কুল মাঠে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় মালামাল বিতরন করে। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহসান, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালীসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।