ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জের এতিমখানার অসহায় এতিমদের সহযোগিতা করার জন্য সাহায্যের কথা বলে গতকাল মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্টাটাস দিয়েছিলেন স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন। তার এ স্টাটাসে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুটি এতিমখানার কর্তৃপক্ষ এতিমখানায় বসবাসরত এতিমদের জন্য খাদ্যসামগ্রী পাওয়ার জন্য আর্তি জানায়। তাদের এ আহবানে সাঁড়া দিয়ে আজ বুধবার বিকেলে স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠন উপজেলার দুধলমৌ হাসনাইনিয়া হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং ভরপাশা রুহিতারপাড় ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এতিমদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, চিড়া, চিনি, বুট ডাল, লবন, সাবান, মাছ, ডিম ও শাকসবজি। এসময় বাজার করার জন্য এতিমখানা কর্তৃপক্ষকে কিছু নগদ টাকাও প্রদান করা হয়।
খাদ্যখাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ আবুল বসার, সাংবাদিক নজরুল ইসলাম খান আলীম, সংগঠনের ভাইস-চেয়ারম্যান মুশফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক সিমা আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি হাওলাদার, ক্রীড়া সম্পাদক সাগর হাওলাদার প্রমূখ।