• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিশ্ব কবির জন্মবাষির্কী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২০, ১৬:২০ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব কবির জন্মবাষির্কী পালন

বরিশাল ব্যুরো

বরিশালে স্বাস্থ্য বিধি ও সল্প পরিসরে পালিত হয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।

দিবসটি উপলক্ষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী ও বনার আয়োজনে গান, কবিতা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রজনীগন্ধা কমিউনিটি সেন্টারের প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশালের সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উদীচীর সাবেক সভাপতি এ্যাড. বিশ্বনাথ দাস মুন্সি, সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল নাটকের সাবেক সভাপতি আজমল হোসেন লাবু, সুখেন্দু সরকার, সেহাংশু বিশ্বাস, পার্থ সারথি, সঞ্জয় সাহা প্রমুখ। ##