• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় চাখার বাজারে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন শাহাদাত সভাপতি ও সান্টু সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২০, ১২:২৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় চাখার বাজারে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন শাহাদাত সভাপতি ও সান্টু সম্পাদক

জি.এম রিপন,বানারীপাড়া

বানারীপাড়ায় চাখার বাজার পরিচালনা পর্ষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদার উক্ত চাখার বাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মো.শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো.সামসুল হক শিকদার সান্টু সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেণ।

পরে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক এ কমিটির অনুমোদন দেন। এর আগে চাখার বাজার পরিচালনা পর্ষদের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ব্যাবসায়ীরা সম্মিল্লিত ভাবে নতুন কমিটি গঠন করার জন্য স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম এর কাছে লিখিত ভাবে আবেদন করেণ।

এসময় এমপি মো.শাহে আলম ওই বাজারের কমিটি গঠন করার জন্য উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে নির্দেশ দেন।

গোলাম ফারুক ওই কমিটি গঠন করার জন্য চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদারকে নির্দেশ দেন।