• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যা নদীতে লাখ লাখ টাকার ইলিশ গুড়ি ও ছোট মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ণ
সন্ধ্যা নদীতে লাখ লাখ টাকার ইলিশ গুড়ি ও ছোট মাছ নিধন

জি.এম রিপন,বানারীপাড়া

বানারীপাড়ায় দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর জেলেরা সন্ধ্যা নদীতে অবৈধ ভাবে বাধা জাল ও চরগরা দিয়ে লাখ লাখ টাকার ইলিশ গুড়িসহ বিভিন্ন প্রকার ছোট মাছ নিধন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এক্ষেত্রে জেলেরা মাছ রক্ষায় নিয়োজিত দায়ীতশীল ব্যাক্তিদের ম্যানেজ করে সন্ধ্যা নদীর ব্রাম্মনকাঠী, কাজলাহার, দাসেরহাট ও লস্করপুর এলাকায় নিয়মিত বাঁদা জাল ও চরগরা দিয়ে ইলিশ গুড়ি, বাইলা, পাবদা, রামসোস ও পোমা মাছের কোটি কোটি ছোট মাছ নিধন করছেন।

এব্যাপারে গত দু’মাস ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জামাল হোসেনকে স্থানীয় ভাবে একাধিক বার অভিযোগ করা হলে তিনি করোনা আক্রান্ত হওয়ার ভয়ে ও লগডাউন চলার কারণে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করতে পারেননী বলে জানান।

পরে বুধবার রাতে তিনি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীর দাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূলের ১টি বাধা জাল ও বিভিন্ন এলাকা থেকে ৬টি চরগরা জাল আটক করেণ।

এসময় থানার অফিসার ইনচার্জের প্রাতিনিধি এএসআই জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।