• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে পুলিশের সঙ্গে রোহিঙ্গার ‘বন্দুকযুদ্ধে’ দুই নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২০, ০৩:৫৯ পূর্বাহ্ণ
টেকনাফে পুলিশের সঙ্গে রোহিঙ্গার ‘বন্দুকযুদ্ধে’ দুই নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নুর মোহম্মদ (২৮) ও মো. রফিক (২৬)।
তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন।
ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল উলুবনিয়া এলাকায় পৌঁছালে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।

তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।