হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধিঃ-কুয়াকাটা পৌরশহরে অর্ধসহস্্রাধিক খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে ইফতার ও ঈদ সামগ্রী বিতারণ করেন ২ নং প্যানেল মেয়র শাহ আলম হাওলাদার। আগাম ঈদের এই সামগ্রী পেয়ে অনেকেই মুখে হাসি ফুটে উঠছে\ আজ সকাল ৯ টায় কুয়াকাটা মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতারণ অনুষ্ঠান করা হয়।
এ ইফতার ও ঈদসামগ্রীতে রয়েছে সেমাই,মুড়ি,চিরা,ডাল,ছোলা বুট,আলু, পিয়াজ,লবন ও সাবান। এ সহযোগীতা পাওয়া হতদরিদ্র ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শাহনাজ পারভিন বলেন—এত আগে যে আমরা ঈদের মালামাল পাবো তা আমরা কোন দিন ভাবিনি আপদ বিপদে সব সময়ই তাকে পাশে পাই। ৮ নং ওয়ার্ডের ছিদ্দিক সিকদার বলেন- মহামারি করোনায় কোন কাজও পাইনি সবই বন্ধ এর মধ্যে কাউন্সিলর শাহআলম যে সাহায্য টুকু করলো তা মনে রাখার মত-এর আগে পরেও আমরা তার কাছ থেকে সহযোগীতা পেয়েছি। এ বিতরণ অনুষ্ঠানে সহযোগীতা করেন কুয়াকাটা তরুণ ক্লাবের সকল সদস্যবৃন্দ, ক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, দেশের এই অভিশাপ থেকে বাঁচতে হলে সবাইকে নিয়ম মেনে চলাফেরা করতে হবে তিনি আরো বলেন এ সময় অনেকটা বিপর্যয় হয়ে পড়ছে সাধারণ জনগণ, তাদের পাশে অল্প সাহায্য নিয়ে হলেও দাঁড়াতে পেরে আমরা অনেক আনন্দিত, কাউন্সিলর শাহ আলম হাওলাদার বলেন, এই মহামারী বিপদ মুহূর্তে আপনারা দল-মত নির্বিশেষে অসহায়ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান, কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ডে মানুষের পাশে সে নিজে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন যে এই বিপদ মুহূর্তে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারাই তার সাফল্য , সে আরো বলেন এই করোনাভাইরাস থেকে বাঁচতে পরিবারের সবাইকে বাঁচাতে নিয়ম কানুন মেনে চলা আমাদের সবার কর্তব্য।
উল্লেখ্য -আগামী পৌরসভার মেয়র পদে নির্বাচন করবেন বলে পারিবারিক ভাবে যানা যায়।