দানিসুর রহমান লিমন–
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে নন্দপাড়া গ্রামের শাহিন গাজী ৩০) নামের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তার পিতার নাম মৃত আবুল কাশেম গাজী। সে নরসিংদিতে ইলেট্রিকসের কাজ করত। গত তিনদিন আগে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে তার করোনার উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে শাহিন গাজী নিজেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে গিয়ে পরীক্ষার জন্য তার নমুনা দিয়ে আসেন। আজ রবিবার রাতে পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর আলম। স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার জানান, করোনা আক্রান্ত শাহিন গাজী সুস্থ আছেন। তিনি নিজের বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করবেন।উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় বলেন, শাহিন গাজীর করোনা সনাক্ত হওয়ায় বাহাদুরপুর গ্রামের তার ও পাশ্ববর্তী ২টি বাড়ির ১৭ টি ঘর লকডাউন করা হয়েছে।