• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৮ হাজার ২শ পরিবারকে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২০, ১৮:১০ অপরাহ্ণ
বরিশালে ৮ হাজার ২শ পরিবারকে খাদ্য সহায়তা

 

বরিশাল ব্যুরো
বরিশালে ৮ হাজার ২শ পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউসে এই ত্রান সামগ্রী জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর কাছে হস্তান্তর করে আশা বিভাগীয় কর্মকর্তারা। করোনা ভাইরাসি এর প্রাদুর্ভাব ও পরিস্থিতি মোকাবেলার জন্য এই ত্রান বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু। তিনি জানান, আশা-বরিশাল বিভাগের ৪টি জেলার ৩১টি উপজেলার ৮ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হচ্ছে। উক্ত খাদ্য সহায়তার ক্রয়মূল্য ৬৫ লক্ষ ৬০ হাজার টাকা। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার ভোজ্য তেল প্রদান করা হচ্ছে। ##