• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় দুই বোনসহ তিন জনের করোনা সনাক্ত : অনির্দিষ্টকালের জন্য শপিংমল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২০, ১৭:৪৯ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় দুই বোনসহ তিন জনের করোনা সনাক্ত : অনির্দিষ্টকালের জন্য শপিংমল বন্ধ ঘোষণা

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে আক্রান্ত এক জনের (২৮) রিপোর্ট ঢাকা থেকে এসেছে, অন্য আপন দু’বোন (৩০) ও (২৬) স্যাম্পল শুক্রবার মঠবাড়িয়া থেকে পাঠানোর পর গতকাল শনিবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ (করোনা) ল্যব থেকে পজেটিভ রিপোর্ট আসে। ৩ জনই স¤প্রতি ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসে। এদের মধ্যে ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। অন্যজন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নতুন করে ৩জন করোনা আক্রান্ত পজিটিভ রিপোর্টে পর আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে পৌর মেয়র ও উপজেলা আঃলীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, অফিসার ইনচার্জ মাসুদ্দুজ্জামান মিলু, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি, বনিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, মাইক্রোবাস চালক সমিতির নেতৃবৃন্দ উপাস্থিত ছিলেন। ওই সভায় পূর্বের ন্যায় দূরপাল­ার যাত্রীবাহী বাস, নৌযান বন্ধসহ মাইক্রোবাসে রোগী পরিবহনে কতৃপক্ষের অনুমতিপত্র, ভাড়ায় চালিত মটরসাইকেলে যাত্রী চলাচল কঠোর বিধি নিষেধ আরোপ, সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার, মসজিদে মুসল­ীদের সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান।
এ সভায় মঠবাড়িয়ায় ঈদুল ফিতর পর্যন্ত শপিং মলসহ সকল প্রকার দোকান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। শুধু মাত্র মুদি,কাঁচা বাজার ও কৃষি পন্য সকাল ৮টা থেকে ১২পর্যন্ত খোলা থাকবে।