• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে সাতলা ইউপি চেয়ারম্যান খালেক আজাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২০, ১৭:৫০ অপরাহ্ণ
উজিরপুরে সাতলা ইউপি চেয়ারম্যান খালেক আজাদ আর নেই

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুরের প্রবীন রাজনৈতিক নেতা, উপজেলা আওয়ামীলীগের দু:সমায়ের কান্ডারী সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক আজাদ আর নেই। ১০ মে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী……রাজেউন)। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কণ্যা ও ২ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান। খালেক আজাদ বেশ কয়েক মাস ধরে নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। উজিরপুরের রাজনৈতিক অঙ্গনের এক সাহসী যোদ্বা খালেক আজাদের মূত্যুর সংবাদে শেকের ছায়া নেমে আসে উজিরপুর উপজেলা জুড়ে। আওয়ামীলীগের দু:সমায়ে দীর্ঘ দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে দলকে সংগঠিত করেন খালেক আজাদ। দলের সর্বস্থারের নেতাকর্মীদের প্রিয় ব্যাক্তির অসমায়ে চলে যাওয়াকে দলের জন্য অপূরনীয় ক্ষতি বলে উল্লেখ করেন আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীরা। সাতলা ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান খালেক আজাদ’র মূত্যুতে শোক প্রকাশ করেছেন পার্বত্য শান্তি চুক্তির প্রনেতা (মন্ত্রী) পদমর্যাদার ও বরিশাল জেলা আওয়ামলীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো: শাহে আলম, উজিরপুর উপজেলা পরিষদের চেয়রম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আ.লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, আ.লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।####