✪ আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ (বরিশাল) থেকে \
পৃথিবীর ক্ষুদ্রতম যে শব্দটির ওজন বিশ্বের সমস্ত শব্দভান্ডারের চেয়েও অধিক, এক অক্ষরের যে ক্ষুদ্র শব্দের মাঝে লুকিয়ে থাকে মানুষের গোটা পৃথিবী; সেই মহান শব্দটির নাম ‘মা’। দিবসের ফ্রেমে সেই মা’কে বাঁধা না গেলেও প্রতিবছর বিশ্ব মা দিবসের অনুভূতি প্রতিটি সুসন্তানের হৃদয়কে ছুঁয়ে দিয়ে যায়। বাবুগঞ্জ উপজেলায় এমনই এক সুসন্তান মায়েদের জন্য নিয়েছিলেন অনন্য ও অভিনব এক উদ্যোগ। বিশ্ব মা দিবসে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার ৩০ জন রতœগর্ভা ও সফল জননীর বাড়ি বাড়ি গিয়ে উপহারসামগ্রী প্রদানের মাধ্যমে তাদের সম্মানিত করেছেন। এসময় মায়েদের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেকের বাড়িতে পাঠিয়েছেন প্রায় ১৫ কেজি বিভিন্ন মৌসুমি ফলফলাদি ভর্তি খাদ্যসামগ্রীর বাক্স। মায়েদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এমন ব্যতিক্রমী আয়োজন করা ব্যক্তিটির নাম অতিকুর রহমান আতিক। তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক। এছাড়াও একজন যুবনেতা ও সমাজসেবক হিসেবে সর্বমহলে পরিচিতি রয়েছে তার।
রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে তার পক্ষ থেকে দিনভর সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বরিশাল ও বাবুগঞ্জ উপজেলার ৩০ জন রতœগর্ভা ও সফল জননীর বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে আপেল, আঙ্গুর, মাল্টা, নাসপাতি, খেজুর, কলা ও তরমুজসহ বিভিন্ন ফলফলাদি ভর্তি খাদ্যসামগ্রী তুলে দেন। মা দিবসের উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক মা। শীর্ষ পর্যায়ে থাকা বাবুগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতা, উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিকের মায়েদের দেয়া হয়েছে এই ব্যতিক্রমী সম্মাননা।
বিশ্ব মা দিবসে তরুণ সমাজসেবক আতিকুর রহমানের সম্মাননা উপহার পাওয়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়ের রতœগর্ভা মা নার্গিস খান বলেন, ‘প্রতিটি মা সারাজীবন তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ¯েœহ-ভালোবাসা দেবার বিনিময়ে কিছুই চায় না। কিন্তু সন্তানের কাছ থেকে যখন কোনো মা একটু শ্রদ্ধা-সম্মান পায় তখন সেই মায়ের পৃথিবীতে আর কোনো চাহিদা থাকে না। আতিক নামের যে ছেলেটি আজ অন্যের মায়ের প্রতি এমন সম্মান দেখিয়েছে সে অবশ্যই তার মায়ের একজন গর্বিত সন্তান। পারিবারিক সুশিক্ষা থেকে নিজের মাকে যথেষ্ট শ্রদ্ধা-সম্মান করে বলেই হয়তো সে এমন উদ্যোগ নিয়েছে।’
এ অভিনব আয়োজন প্রসঙ্গে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক তরুণ সমাজসেবক অতিকুর রহমান আতিক বলেন, ‘একজন সন্তান সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে মায়ের। একজন আদর্শ মা পারেন একটি আদর্শ জাতি উপহার দিতে। তাই মা দিবসে বাবুগঞ্জ উপজেলার রতœগর্ভা ও সফল সন্তানের জননীদের সংবর্ধনাসহ সম্মাননা প্রদানের জন্য বহুদিন থেকে স্বপ্ন ছিল আমার। কিন্তু করোনার লকডাউনের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবুও সীমিত আয়োজনের মধ্যেই চেষ্টা করেছি মায়েদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তাদের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়ে কিছুটা সম্মানিত করতে। মায়েদের জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ #