• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সবজির বিজ বিতরণ করলেন সাইদুর রহমান রিন্টু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২০, ১৮:২৬ অপরাহ্ণ
সবজির বিজ বিতরণ করলেন সাইদুর রহমান রিন্টু

করোনা ভাইরাস মোকাবেলা ও সাধারণ মানুষের খাদ্য চাহিদা পুরনে এই মহামারী বিপর্যয় উত্তরনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব আবাদযোগ্য জমি যাতে কৃষি চাষ ও সবজির আবাদ করা হয় সেই লক্ষ্যে,
বরিশাল সদর উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১২ টার সময় ১০টি ইউনিয়নের প্রায় ৬০০ হতদরিদ্র সাধারণ কৃষকদের মাঝে ঢেরস,চিচিঙ্গা,মিষ্টি কুমড়ো,শষা,লাউ ইত্যাদি সবজির বিজ বিতরণ করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

বিজ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড,মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বাহাউদ্দীন আহম্মেদ ও উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ তৌহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মানুষের জীবন ধারণের অন্যতম উপজীব্য খাত হচ্ছে কৃষি,কৃষি হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা, তাসের ঘরের মতো ভেঙে পড়া বা বিপর্যয়ে দ্রুত নেতিয়ে পড়ে না কৃষি।

তাই বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু উপস্থিত সকল কৃষকদের উদ্দেশ্য অনুরোধ করে বলেন তারা যেন অন্তত এই বিপর্যয়ের সময় মনোবল না হারায় এবং দেশকে এখনই কৃষিবান্ধব একটি সুন্দর বরিশাল উপহার প্রদানে অগ্রণী ভুমিকা পালন করে।