• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়া ও উজিরপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২০, ১৬:০০ অপরাহ্ণ
কাউনিয়া ও উজিরপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত

আজ ১২ মে বরিশাল জেলায় নতুন করে আরো ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত কাউনিয়া এলাকার ০১ জন ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ মোট ০২ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ শনাক্ত হওয়া ০২ জন সহ এ জেলায় অদ্যাবধি ৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ১২ মে এ জেলায় নতুন করে কোনো ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়নি। অদ্যাবধি এ জেলায় মোট ৩৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২৪ জন, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০৫ জন করে, গৌরনদী উপজেলায় ০৪ জন, ,হিজলা উপজেলায় ০৩ জন, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলার প্রত্যেকটিতে ০২ জন করে, মুলাদী উপজেলায় ০১ জন সহ মোট ৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ১২ মে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৬ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।