সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ ঢাকা-বরিশাল মহা-সড়কের রহমতপুর ব্রীজ ও রহমতপুর-মীরগঞ্জ আঞ্চলিক সড়কের সংযোগ স্থলে, আর কত প্রাণের বিনিময়ে দেওয়া হবে গতি রোধক(স্পীড ব্রেকার)এমনটাই প্রশ্ন এ সড়কটির ব্যবহারকারী ও স্থানীয় ভূক্তভোগী মানুষদের। দুটি গতিরোধক না থাকায় রহমতপুর মীরগঞ্জ সংযোগ সড়ক থেকে মহাসড়কে মোটর সাইকলে কিংবা গাড়ি চালিয়ে পৌঁছতে ঢাকা-বরিশাল রুটের দ্রæতগতি সম্পন্ন গাড়ির নিচে চাপা পরে গত ৫ মাসে একাধিক মৃত্যুসহ বহুমানুষ গুরুতর আহত হয়েছে। বাবুগঞ্জ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ষ্টেশনে উঠতে গিয়ে গত ২১ ফেব্রæয়ারী রাতে গাড়ি চাপা পরে মোটর সাইকেল আরোহী জাতীয় পার্টির নেতা উমর আলী কাজী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। একই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাহবুব আলম গুরুতর আহত হন। এছাড়াও গত ৮ মে উপজেলার কেদারপুর ইউনিয়নের সালাউদ্দিন গাজী নামের এক যুবক একই সড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। অপরদিকে শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের একই স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা এক মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীর সাথে মুখোমুখী সংর্ঘর্ষের ঘটনায় দুজনই গুরুতর আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব দুর্ঘটনা কমাতে সাধারণ পথচারী,গাড়ি চালকসহ স্থানীয়রা উল্লেখিত স্থানে দুটি গতিরোধক ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন, অদক্ষ চালকদের কারনে দুর্ঘটনা বেশি হচ্ছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্ট দফতরে কথা বলেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে অচিরেই ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় তিনি রহমতপুর-বাবুগঞ্জ আঞ্চলিক সড়কের রহমতপুর প্রাস্তের অস্থায়ী ইজিবাইক ও আলফা স্টান্ড উচ্ছেদ করা হবে বলে জানান।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহরিয়ার আহম্মেদ শিল্পী বলেন, ঢাকা বরিশাল হাইওয়ে রহমত সড়কের ঝুঁকিপূর্ণ যায়গাগুলোকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত করা হযয়েছিল। কিন্ত সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হিনতার কারনে ইতিবাচক কোন নিরাপত্তা ব্যবস্থা নিতে পারছে না। তিনি বলেন ঈদ,পূজাসহ বিভিন্ন উৎসবে সড়কের পরিবহন চলাচলা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এ সময় এই স্থানটিও যানজটের সৃষ্টি হয়। কিন্তু এখানে কোন ট্রাফিক পুলিশ বা ট্রাফিক ব্যবস্থা নাই বললেই চলে। যত্রতত্র গাড়ি পার্কিং অবৈধ স্ট্যান্ড দৃশ্যমান। এখানে দুর্ঘটনা ঝুঁকি অনেক বেশি ফলে প্রায়শই হচ্ছে দুর্ঘটনা আর এতে প্রাণ হারাচ্ছে অহহর। তাই এটি রোধে এ স্থানে অতিদ্রæত গতিরোধক ও ট্রাফিক পুলিশিং ব্যবস্থা জোরদার করা দাবি তার।