• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১২ বছরের কিশোরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ
উজিরপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১২ বছরের কিশোরী

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের জয়শ্রী গ্রামে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১২ বছরের এক কিশোরী কণ্যা।

১০ মে সোমবার রাত ৮টার দিকে দরিদ্র ভ্যান চালকের কিশোরী কন্য(১২) এর সাথে বাবার চেয়ে বয়সে বড় দুই সন্তানের জনক শাহীন মল্লিকের বিবাহ হওয়ার আগ মূহুর্তে পুলিশের অভিযানে বাল্য বিবাহ পন্ড হয়ে যায়।

এ ঘটনায় পাত্র শাহিন মল্লিকসহ তার ২ সহযোগী শিপলু ও বিয়ের ঘটক হানিফকে পুলিশ আটক করলেও পরদিন মঙ্গলবার মুচলেকা রেখে পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, জয়শ্রী মজিদ ভূইয়ার মালিকাধীন জয় অটো রাইস মিলের লেবার সরর্দার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ২সন্তানের জনক শাহিন মল্লিকের সাথে জয়শ্রী গ্রামের দরিদ্র ভ্যান চালকের কিশোরী কন্যার সাথে বিয়ের মুহুর্তে পুলিশ হানা দিয়ে বিয়ের অনুষ্ঠান পান্ড করে দেয়।

ওই মিলে আর কাজ করতে পারবে না এমন শর্তে মঙ্গলবার সকালে মিল মালিক মজিদ ভুইয়ার পুত্র নজরুলের জিম্মায় শাহিন মল্লিক ও শিপলুকে ছেড়ে দেয় পুলিশ ।

অপরদিকে মেয়ের বাবাও মুচলেকা দেন ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দিবেন না।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, পুলিশ গিয়ে বিয়ের আয়োজন পায়নি তারপরও বিয়ের কথা বার্তা চলার কারনো বিয়ের প্রক্রিয়া ভেঙ্গে দেয়া হয়।