• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাজিরায় তিন হাজার অসহায়দের মাঝে ফরাজী পরিবারের খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ণ
জাজিরায় তিন হাজার অসহায়দের মাঝে ফরাজী পরিবারের খাদ্য সামগ্রী বিতরন

ডেস্ক রিপোর্টঃ
করোনা মহামারীর ফলে দেশে এবং প্রবাসে বেকার অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে যাচ্ছে ফরাজী পরিবার।তারই ধারাবাহিকতায় হ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ফরাজী পরিবার। তিন হাজার অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্তিত ছিলেন, ন্যাশনাল একচেঞ্জ কম্পানির চেয়ারমান ও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী,সহ -সভাপতি সিআইপি জাহাঙ্গীর ফরাজী,ফরাজী হাসপাতালের চেয়ারমান ডা: আনোয়ার ফরাজী (ইমন),কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনির এইচ ফরাজী হিমেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ফরাজী পরিবারের পক্ষ থেকে বলেন আমরা সাধ্য মত ইতালি ,ঢাকা এবং গ্রামের বাড়ীতে অসহায়দের পাশে দাড়িয়েছি। এ ভাবে সমাজের বিত্তবান সকলের এগিয়ে আসা উচিত।করোনার এই মহামারি সময় কর্মহীন মানুষের জন্য সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন। এসময় তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে সকল মুজিব সৈনিক দেশের এই ক্রান্তিলগ্নে সরকারকে সহযোগীতা করি।