শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মহারাজ হাওলাদার ওরফে মন্নান হাওলাদার (৪৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে ওই যুবকের বাড়ির সামনে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমনি গ্রামের মৃত আবু সায়েদ হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবক গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের মাঠে কাজ করার কথা বলে ঘর থেকে বের হন। তিনি রোজা থাকলেও ইফতারির সময়ও বাড়ি ফিরে নি। রাতে তাকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করলেও তার কোন সন্ধ্যান পায়নি। সকালে স্থানীয় কৃষকরা ওই বাড়ির সামনের মাঠে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, ওই যুবক গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল। আজ বুধবার বাড়ির সামনের একটি ডোবায় থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।