• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ
পরিচয় মিলেছে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার

মিজানুর রহমান রনি, উজিরপুর : বরিশালের উজিরপুরের জয়শ্রী বাজারের পূর্বদিকে ভরসাকাঠী গ্রামে ধানক্ষেত থেকে উদ্বার হওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশের পরিচয় মিলেছে। ১১ মে সোমবার রাতে নিহত রাজিয়া বেগমের পুত্র আমিনুল খলিফা ওই লাশটি তার মা রাজিয়া বেগমের বলে শানক্ত করেছেন।
সে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের রব খলিফার স্ত্রী রাজিয়া বেগম (৬০) । গত ৩ দিন আগে শনিবার তার স্বামী রব খলিফার সাথে মেয়ের বাড়ি কাজিড়া গ্রাম থেকে বেড়িয়ে আসার পথে বাকী আলী ব্রীজ নামক এলাকা থেকে রাজিয়া বেগম তার স্বামীর কাছ থেকে ১শত টাকা নিয়ে বাবার বাড়ী বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামে যাওয়ার কথা বলে চলে যায়। সে তার বাবার বাড়িতে যাওয়া পথে নিখোজ হন। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন, উদ্বার হওয়া লাশটি গায়ে কোন অঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে লাশটির ময়নাতদন্তের রির্পোট আসলেই মূত্যু’র আসল রহস্য যানা যাবে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য, ১১ মে সোমবার দুপুরে উজিরপুর থানা পুলিশ জয়শ্রী বাজার সংলগ্ন নুরু হাওলাদারের ধানক্ষেতে উপরে পরে থাকা অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশটি উদ্বার করেন।