• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফারজানা ওহাবের ব্যক্তি উদ্যোগে খাবার পেলো আরো ১২’শ পরিবার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২০, ১২:৪৭ অপরাহ্ণ
ফারজানা ওহাবের ব্যক্তি উদ্যোগে খাবার পেলো আরো ১২’শ পরিবার!

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দেশে চলাচল সীমিত করে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন-আয়ের সাধারণ মানুষজন। এ অবস্থায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবকে উপজেলা চেয়ারম্যান প্রয়াত আঃ ওহাব খানের কন্যা বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের ব্যক্তিগত তহবিল থেকে অতীতের ন্যায়ে এবারও উপজেলার ১২’শ অসহায়,কর্মহীণ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বুধবার সকাল থেকেই রমজান ও ঈদকে সামনে রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলার কেদারপুর, আগরপুর, দেহেরগতি, চাঁদপাশা, মাধবপাশাসহ উপজেলার ৬ টি ইউনিয়নে ট্রাক যোগে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা দূর্যোগে প্রেরিত এবারের খাদ্য তালিকায় ছিলো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চিনি,চিড়া,আটা,তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য । এছাড়া ও তিনি অনেককে নগদ অর্থ সহায়তাও দিয়েছেন। এ প্রসঙ্গে ফারজানা বিনতে ওহাব জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার জনগণকে ঘরে থাকতে বলেছে। সরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ ঘোষণা করেছে। সরকারের এ নির্দেশনা মেনে জনগণ ঘরে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতে প্রতিদিনের খেটে খাওয়া মানুষজনসহ নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্তসহ মধ্যবিত্ত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। দলমতের উর্ধ্বে উঠে উপজেলাবাসী বিপুল ভোটের ব্যবধানে আমাকে ভাইস-চেয়ারম্যান বানিয়েছেন। কোনো কিছুর বিনিময়ে জনগণের এই ঋন শোধ হবে না। আমি আমার সাধ্যমত সমাজের অভাবী মানুষকে সাহায্য সহযোগীতা করছি। মানুষ হিসেবে এটা আমার সামাজিক ও নৈতিক কর্তব্য। অতিতের মত এবারও তাদের এই দুর্দিনে একজন মানুষ হিসেবে আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ফারজানা বিনতে ওহাব বলেন, প্রাথমিক অবস্থায় সরকারী ভাবে প্রাপ্ত ও নিজ অর্থে বাবুগঞ্জের ২ সহ¯্রাধিক অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি, এবার ও নিজ অর্থে ১২’শ অসহায় দরিদ্র পরিবারকে খাদ্রসহায়তা প্রদান করেছি। করোনা দুর্যোগে প্রতিটি মানুষকে অবশ্যই ঘরে থাকতে হবে। পাশাপাশি সরকার এবং স্বাস্থ্য বিভাগের সকল দিক-নির্দেশনা মেনে করোনা প্রতিরোধের আহŸান জানান তিনি।