জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় রহস্যজনক কারণে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার উত্তরকুল গ্রামের মৃত.আলী হোসেন চাপরাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এবিষয়ে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল অনুমান ৩টার দিকে উপজেলার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) রহস্যজনক কারণে তার পাশর্^বর্তী বাড়ির ফুপা মরহুম আলী হোসেন চাপরাসীর বসত ঘরের কাঁচপাইরের সাথে গলায় ওড়র্ণা দিয়ে ফাস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ ও লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.মহসিন ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসেন। পরে ওই দিন রাত ৯টার দিকে লাশ উক্ত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান।