বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
রিপোর্ট একাত্তরে সবাদ প্রকাশের পর বাবুগঞ্জ বাজারস্থ হরিজন সম্প্রদায়ের অসহায় সাথী আক্তারের পাশে দাঁড়িয়েছেন বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব।
তিনি সংবাদের সুত্রধরে সরেজমিনে বাবুগঞ্জ বন্দরস্থ সাথীর আক্তারে জীর্ণঘরে এসে তার খোঁজ খবর নিয়েছেন।
এ সময় সমাজ সেবা অধিদফতরের অধিনস্থ সমাজ কল্যান পরিষদের মাধ্যমে সাথী আক্তারের পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি ডাল, তেল,আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব, সাইফুল ইসলাম, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল,মোসাম্মৎ রহিমা আক্তার প্রমূখ।
সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব বলেন, উপজেলা সমাজ সেবা অফিস সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, সাথী আক্তারের সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি।
তিনি অচিরেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে সাথী আক্তারকে ভাতার ব্যবস্থা করার কথা জানিয়েছেন।