মান্তা সম্প্রদায়। তাঁরা নদীতে ভেসে বেড়ায়। নদীতেই বাস। নদীর মাছে আহার। সম্প্রতি করোনা প্রাদূর্ভাব আর নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় অনাহারে অর্ধহারে দিন কাটছে তাদের। সমাজের এই সম্প্রদায়ের ব্যক্তিরা চরম অবহেলার পাত্র। কেউ খোঁজ রাখে না তাদের। বাউফলের কালাইয়া বগ-বাঁশবাড়িয়া খালে তাদের বসবাস।
আজ বুধবার দুপুরে মান্তা সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী উপহার নিয়ে গেলেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো.আক্তার জামীল। নিজ হাতে চাল ডাল আলু তেল লবন পৌঁঁছে দিলেন মান্তাদের নৌকায়।
এসময় উপস্থিত ছিলেন-বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা প্রমুখ।
বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ৩৩টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি তৈল ও ১কেজি লবন বিতরণ করা হয়।
######