মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। আজ ১৩ মে বুধবার সকাল সাতটায় নিজ এলাকার মুদি দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম বশির ব্যাপারী। সে ওই এলাকার মহব্বত আলীর ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বশির বেপারীর চাচাতো ভাই জামাল বেপারী ও তাদের পরিবারের সাথে প্রতিবেশী কবির বয়াতির বিরোধ চলে আসছে। কবির বয়াতি তাদের সহযোগীরা জমি দখল করতে প্রায় সময় জামাল ব্যাপারীর পরিবার কে ভয় ভীতি সব প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে জামাল, বশির ও তাদের পরিবার এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কবির বয়াতি ও তার সহযোগীরা জামাল ও বশির এর উপর আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাতটায় জামাল ব্যাপারীর চাচাতো ভাই বশির বেপারীকে হত্যার চেষ্টায় পরিকল্পিতভাবে কবির বয়াতি এবং তাদের সহযোগী আসলাম, রিয়াজুল, শাকিব, রেজাউল, তারেক, সেন্টু মোল্লার ছেলেসহ অগ্গতনামা সন্ত্রাসীরা হামলা চালায়। কবির সহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দিয়ে বসিরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বশিরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের অবস্থা খুবই আশঙ্কাজনক।অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে। অপর একটি সূত্রে জানায়, কবির বয়াতির সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। এদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে যেকোনো সময় তাদের হামলা-মামলা দিয়ে হয়রানি হতে হয়।কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান