বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এনজিও আশা সংস্থা।
আশা কর্তৃক সারা বাংলাদেশে সকল জেলা প্রশাসকের কাছে ৫শত প্যাকেট ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে খাদ্য সহায়তা হিসেবে ২শত ব্যাগ খাদ্য সামগ্রী হস্তান্তর করে আসছেন।
তারই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের কাছে ২শত ব্যাগ এ ত্রান সামগ্রী হস্তান্তর করেন বরিশাল জেলা ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান,আশার জেলার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্ত্র বর্মন,হিজলার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন,বাবুগঞ্জ উপজেলা রিজিওনাল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম,ব্রাঞ্জ ম্যানেজার শাহাবুদ্দিনসহ বিভিন্ন উপজেলার ব্রাঞ্জ ম্যানেজাররা।
ত্রান খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,২কেজি ডাল,২কেজি আলু,১কেজি লবন,১লিটার ভোজ্য তৈল । আশার নিজস্ব তহবিল থেকে এ ত্রান সামগ্রী করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।